ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গাইবান্ধায় অ্যানথ্রাক্স আতঙ্কে আক্রান্ত ১১
নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস কাটার সঙ্গে যুক্ত আরও সাতজনের শরীরে উপসর্গ শনাক্ত হয়েছে। এর আগে একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত চারজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ধরা পড়ে। শনিবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে মোট ১১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার রাতে আক্রান্ত সাতজন চিকিৎসা নিতে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিকে যান। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মনজুরুল করিম তাদের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্তদের কেউ ভর্তি হননি, ফলে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ডা. মনজুরুল করিম জানান, সাধারণত আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে অ্যানথ্রাক্স মানবদেহে ছড়ায়। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এটি সেরে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কিশামত গ্রামে একটি অসুস্থ গরু জবাই করা হয়। ওই কাজে গ্রামের ১১ জন অংশ নেন। পরে তাদের মধ্যে কয়েকজনের শরীরে ফোসকা ও মাংস পচনের মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের হাত, নাক, মুখ ও চোখে এসব চর্মরোগের লক্ষণ পাওয়া গেছে।
প্রথম চারজন আক্রান্ত হলেন—মোজা মিয়া (৫৬), মোজাফফর মিয়া (৪৫), শফিকুল ইসলাম (৫০) ও মাহবুর রহমান (৫৫)। তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সুন্দরগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন মোজাম্মেল হক বলেন, কিশামত গ্রামসহ আশপাশের ইউনিয়নে ইতোমধ্যে গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে। গাইবান্ধার সিভিল সার্জন ডা. রকিবুজ্জামান জানান, অ্যানথ্রাক্স আক্রান্তদের প্রধান উপসর্গ হচ্ছে চর্মরোগ। কারও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। তবে এখন পর্যন্ত গাইবান্ধা জেনারেল হাসপাতালে বা অন্য কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে এমন রোগী ভর্তি হয়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)