ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জন্য একটাই খারাপ খবর—লামিনে ইয়ামাল আবারও চোটের কবলে পড়েছেন। সম্প্রতি চোট থেকে ফিরে দুই ম্যাচ খেললেও ফের তার পুরোনো কুঁচকির সমস্যা উঁকি দিয়েছে, যা তাকে ক্লাব এবং জাতীয় দলের সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে দূরে রাখবে।
আসন্ন ফিফা উইন্ডোতে স্পেন জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে। শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু স্কোয়াডে থাকার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ামালের কুঁচকির চোট পুনরায় ফিরে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে তাকে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
আগের চোটের কারণে ইয়ামাল বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে তিনি গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেছিলেন এবং সর্বশেষ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো সময় খেলেছেন।
ইয়ামালের অনুপস্থিতিতে আগামী রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা তাকে পাচ্ছে না। আন্তর্জাতিক বিরতির পর ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ এবং ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলা তার জন্য অনিশ্চিত। যদি প্রত্যাশিত সময়ে চোট থেকে সুস্থ হয়ে উঠেন, ২৬ অক্টোবরের ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা