ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
২০২৬ হজ
হজযাত্রীর কোটা পূরণে মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর কোনো হজ এজেন্সির যাত্রীসংখ্যা দুই হাজারের কম হলে তারা সরাসরি সৌদি আরবের সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ ক্ষেত্রে যোগ্য এজেন্সিগুলোকে লিড এজেন্সির অধীনে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক চিঠিতে এই নির্দেশনা দিয়ে জানিয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এ সময়ের মধ্যে প্রত্যেক এজেন্সিকে অন্তত দুই হাজার হজযাত্রী নিবন্ধনের শর্ত পূরণ করতে হবে। এরই মধ্যে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী কোটা পূরণ ও প্যাকেজ বাস্তবায়নে জরুরি ভিত্তিতে এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। গাইডলাইনের অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী, লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সিকে অভিন্ন প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করতে হবে।
এ প্রেক্ষিতে, তালিকাভুক্ত সব হজ এজেন্সিকে আগামী ৫ অক্টোবরের মধ্যে লিড গঠন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি সরকার অনুমোদিত ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ বা ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর আলোকে একই ধরনের প্যাকেজে নিবন্ধনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
এদিকে গত ২৮ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী, প্যাকেজ-১-এ খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২-এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩-এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এছাড়া সরকার অনুমোদিত বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এজেন্সিগুলো এ প্যাকেজের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন তিনি।
পরে ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তাদের ঘোষণায় তিন ধরনের প্যাকেজ রাখা হয়েছে বিশেষ হজ প্যাকেজে খরচ ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে ৫ লাখ ১০ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ