ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা বহাল রাখার সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: জুলাই মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে যারা তদন্তে নির্দোষ প্রমাণিত হবে তাদের স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে পাঠিয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। চিঠিতে সই করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তার বিষয়টি তদন্ত করা হবে এবং এই বিষয়ে একটি পত্র বা আদেশ জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়েছে যে, "যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন প্রদান করতে হবে।" তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে এবং আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু থাকবে।
এ বিষয়ে সম্প্রতি সকল জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সাথে সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষকরা সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, গত কয়েক মাস ধরে তারা মন্ত্রণালয়, আদালত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন এবং রিট করেছেন। এছাড়া, পদ ফিরে পেতে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেস ক্লাব ও অধিদপ্তরের সামনে মানববন্ধনও করেছেন।
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও, ভুক্তভোগীরা দাবি করছেন, তাদের সংখ্যা দুই হাজারের মতো হতে পারে। এসব শিক্ষকদের আগের পদে ফিরে আসার জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি তারা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন