ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের
পাকিস্তানি ব্যাটারদের সামনে অসাধারণ বোলিং প্রদর্শন করল বাংলাদেশের মেয়েরা। নাহিদা–রাবেয়াদের ঘূর্ণি আর মারুফার আগ্রাসী পেসে ১৩০ রানও করতে পারেনি পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়ায় ওপেনার রুবাইয়া হায়দারের ঝলমলে ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
কলম্বোয় টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান এসেছে রামিন শামিমের ব্যাট থেকে। জবাবে ৩১ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাট হাতে ঝিলিক রুবাইয়ার
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ফারজানা হক মাত্র ২ রান করে বিদায় নিলে উদ্বোধনী জুটি ভাঙে ৭ রানে। তিনে নামা শারমিন আক্তারও ফিরেছেন ১০ রান করে। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন রুবাইয়া। জ্যোতি আউট হন ২৩ রানে। এরপর সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে সহজেই ম্যাচ শেষ করেন তরুণ ওপেনার। বিশ্বকাপের মঞ্চে ওয়ানডে অভিষেকেই ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন রুবাইয়া। অপরদিকে ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন সুবহানা।
বোলিংয়ে আগ্রাসী সূচনা
বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন ডানহাতি পেসার মারুফা। ইনিংসের প্রথম ওভারেই ফেরান ওমাইমা সোহেল ও সিধরা আমিনকে। এরপর মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩)-এর জুটি ভাঙেন নাহিদা আক্তার। মিডল অর্ডারে সিধরা নাওয়াজকে (১৫) ফেরান রাবেয়া। ফাতিমা সানা (২২) ও ডায়ানা বেগ (অপরাজিত ১৬) কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ১২৯ রানের মধ্যেই গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ইনিংসের সেরা বোলার স্বর্ণা, মাত্র ৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। মারুফা ও নাহিদা শিকার করেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান