ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
সরবরাহ ভালো, তবু ইলিশের দাম আকাশছোঁয়া!
নিজস্ব প্রতিবেদক: ইলিশ মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এরই মধ্যে রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম বেড়ে গেছে। সরবরাহ ভালো থাকলেও বাজারে দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ ও কাজীপাড়া বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব ধরনের ইলিশের দাম কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।
বিক্রি ও মজুদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণায় ইলিশের বাজারে প্রভাব পড়েছে। ফলে নিম্নআয়ের মানুষদের জন্য এই মাছ ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।
ভোক্তারা অভিযোগ করেছেন, এবছর পুরো মৌসুমজুড়েই ইলিশের দাম তুলনামূলক বেশি ছিল। সরবরাহ ভালো থাকার পরও দাম কমেনি। তারা মনে করছেন, বাজারে সিন্ডিকেট সক্রিয় থাকায় ইলিশের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
তালতলা বাজারে কথা হয় ক্রেতা আসাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, “গত বছর এই সময়ে ইলিশের দাম অনেক কম ছিল। এবার বড় মাছ তো দেখতেই পাচ্ছি না। বাজার জাটকায় ভরা, কিন্তু সেগুলোর দামও ৬০০-৭০০ টাকার নিচে নেই। গরিব মানুষের এক কেজি ইলিশ কেনার সাধ্য নেই। সরকারের উচিত হবে সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনা। না হলে ভবিষ্যতে ইলিশ হয়তো চোখেই দেখবো না।”
বাজারে বর্তমানে এক কেজির ইলিশের দাম ২৩০০ থেকে ২৪০০ টাকা, ৭০০ গ্রামের মাছ ২০০০ টাকা, ৫০০ গ্রামের ওপরে ওজনের মাছ ১৬০০ টাকা, ৩০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা এবং ১৫০ থেকে ২০০ গ্রামের ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্য মাছের দিকেও নজর দিলে দেখা যায়, এক কেজি চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং ১০০০-১২০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা (আকারভেদে), দেশি মাগুর ৮০০-১০০০ টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা, চাষের পাঙ্গাস ২০০-২৩৫ টাকা, চিংড়ি ৮০০-১৪০০ টাকা, বোয়াল ৬০০-৮০০ টাকা, বড় কাতল ৪০০-৫৫০ টাকা, পোয়া ৩৫০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২২০-২৩৫ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, সাধারণ টেংরা ৬০০-৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এই সময় ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী