ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি প্রযুক্তিগত সংস্কারকাজের কারণে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। নির্ধারিত সময়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে আগেই জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ থাকায় শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ী, শফিপুর ও চন্দ্রা এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। এ সময় সব শ্রেণির গ্রাহক গ্যাস সাপ্লাইয়ে ভোগান্তির সম্মুখীন হতে পারেন।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে পুনরায় স্বাভাবিক চাপ ফিরে আসবে।
গ্রাহকদের অস্বস্তির জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল