ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫৫তম বিজয় দিবসে বিএনপির দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দুই সপ্তাহব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বর্ণাঢ্য যাত্রা শুরু হয়ে ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ১ ডিসেম্বর কালুরঘাট থেকে মশাল মিছিলটি বিপ্লব উদ্যানে পৌঁছাবে। এরপর এটি পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর জেলা প্রদক্ষিণ করবে। প্রতিটি ধাপে মশাল বহন করবেন ১৯৭১ সালের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একজন ‘জুলাই যোদ্ধা’।
রোড শো চলাকালে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শনী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার করা হবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।
মির্জা ফখরুল জানান, ১৬ ডিসেম্বর ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল মহাসমাবেশের মধ্য দিয়ে এই মশালযাত্রার সমাপ্তি ঘটবে। তিনি বলেন, ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ হলো স্বাধীনতা রক্ষার বছর। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শেষে এবারের বিজয় দিবস জনগণের কাছে ভিন্নমাত্রা নিয়ে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর