ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
সরকার ফারাবী: ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে মোসাম্মত সুলতানার।
আজকের লাইনআপে দুই পরিবর্তন এনেছেন কোচ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন নবাগত সুলতানা এবং মিডফিল্ডার মুনকি আক্তার।
থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ ডিফেন্ডার মাঠে নামিয়েছিলেন কোচ বাটলার। তবে আজ রক্ষণভাগে একজন কম নিয়ে আক্রমণাত্মক ভাবনায় খেলছে বাংলাদেশ। ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।
ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের সর্বশেষ দুই ম্যাচের একটিতে গোলশূন্য ড্র করেছিল, আর আরেকটিতে ৬–০ ব্যবধানে জিতেছিল লাল–সবুজরা।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সুলতানা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, রুপনা চাকমা (গোলকিপার)।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?