ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রোববার সারা দেশে মোবাইল মার্কেট বন্ধ, মানববন্ধন কর্মসূচির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বাতিল এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগসহ বিভিন্ন দাবিতে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।
শনিবার (২৯ নভেম্বর) স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি) এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ডাক দেয়।
সংগঠনটি জানায়, দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি দাবি আদায়ে রোববার রাজধানীর কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যায্য করনীতি প্রণয়ন এবং সাধারণ ব্যবসায়ীদের জন্য আমদানির পথ সুগম করা।
এমবিসিবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল জানান, সারা দেশে প্রায় ২৫ হাজার ব্যবসায়ী এই খাতের সঙ্গে জড়িত। কোটি কোটি টাকার বিনিয়োগ এবং লাখো মানুষের কর্মসংস্থান এখন হুমকির মুখে। তিনি বলেন, ‘হুট করে কড়াকড়ি আরোপ করে ব্যবসা বন্ধ করে দেওয়া হলে ব্যবসায়ী, কর্মচারী এবং এই খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটাররা বিপাকে পড়বেন।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা