ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ইউটিএল এর বিবৃতি
আমজাদ হোসেন হৃদয়
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
শনিবার (২৯ নভেম্বর) ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই দোয়া করার আহবান জানান।
বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন,গত ১৫ বছর ধরে দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং গণতন্ত্রকামী শক্তির উপর যে অব্যাহত দমন-পীড়ন ও নির্যাতন চালানো হয়েছে- সেই নির্মমতার হাত থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাদ যাননি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ রেখে তাঁকে ন্যূনতম চিকিৎসা অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। তবুও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যে আপোষহীন ভূমিকা পালন করেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশেষ অনুপ্রেরণার উৎস। তাঁর দ্রুত আরোগ্যলাভ ও সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। ইউটিএল-এর পক্ষ থেকে আমরা দেশবাসী ও শিক্ষক সমাজের প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত