ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রুহুল কবির রিজভী
'পথের কাঁটা মনে করে খালেদা জিয়াকে সরানোর চেষ্টা করেছিলেন হাসিনা'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সব ধরনের ষড়যন্ত্র চালিয়েছেন। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীকে কারাগারে নেওয়া হয়েছিল। টেলিভিশনে সবাই দেখেছেন তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, কিন্তু বের হলেন হুইলচেয়ারে করে। শেখ হাসিনা তাকে ছাড়েননি।’
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, গতকাল থেকেই তার স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা খালেদা জিয়াকে নিজের ক্ষমতার পথের কাঁটা মনে করে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এত হুমকি, ধমকি ও ষড়যন্ত্রের মুখেও দেশনেত্রী দেশ ছেড়ে যাননি। শেখ হাসিনা দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার অপব্যবহার করেছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন গুণী মানুষ। এখন তার অন্যতম প্রধান দায়িত্ব হলো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ যাতে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জাহেদুল করিম রনি প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে