×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল রবিবার

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়

রিপোর্টার

২০২৫ নভেম্বর ২৯ ২২:৪৬:২২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল রবিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল রবিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত