ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন হেফাজত আমির
নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং জাতির এই ক্রান্তিলগ্নে আবারও দেশের হাল ধরার তৌফিক দেন।
খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে হেফাজত নেতারা বলেন, ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। সে সময় নানামুখী চক্রান্ত ও চাপ উপেক্ষা করে তিনি হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন এবং দলের নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম, জেল-জুলুম সহ্য করা এবং দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা দেশপ্রেমিক জনগণের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তার কাছ থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা নেওয়া সময়ের অপরিহার্য দাবি বলেও মন্তব্য করেন হেফাজত নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত