ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রক্সি দিয়ে পাস, ভাইভায় এসে ধরা ২ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে উত্তীর্ণ হওয়া দুই পরীক্ষার্থী শেষ পর্যন্ত ভাইভা বোর্ডে এসে ধরা পড়েছেন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গেলে হাতের লেখা যাচাইয়ের সময় তাদের অনিয়ম উদঘাটিত হয়।
আটক হওয়া পরীক্ষার্থীরা হলেন ডোমার উপজেলার ভোগডাবুড়ি চিলাহাটি এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯) এবং ডিমলা উপজেলার সুন্দরখাতা বালাপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৩০)।
প্রশাসনের কর্মকর্তা জানান, ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার পর তাদের হাতে লেখা নমুনার সঙ্গে লিখিত পরীক্ষার খাতা মিলিয়ে দেখা হয়। লেখার মধ্যে স্পষ্ট অমিল পাওয়া গেলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, নিজেরা পরীক্ষা না দিয়ে অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় প্রক্সি করিয়েছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে গত শুক্রবার অনুষ্ঠিত দপ্তরসহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরীর ৩ পদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মীর ১ পদের বিপরীতে ৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল