×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

২০২৫ নভেম্বর ২৯ ২১:৩৩:৩১

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকায়।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী:

২২ ক্যারেট সোনার ভরি: ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

২১ ক্যারেট সোনার ভরি: ২ লাখ ১ হাজার ৬ টাকা।

৮ ক্যারেট সোনার ভরি: ১ লাখ ৭১ হাজার ৯৩৪ টাকা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত