ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাকসুর বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছে।
শনিবার জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া গণতন্ত্রের এক অমর প্রতীক। সুস্থ থাকাকালীন তিনি ভারতীয় আগ্রাসন, গুম-খুন-ক্রসফায়ার ও বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী ছিলেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ফ্যাসিবাদী সরকারের সময়ে আলেম-ওলামাদের ওপর নির্বিচার নির্যাতন ও হত্যার বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। জাকসু মনে করে, বাংলাদেশের সার্বভৌমত্ব, আধিপত্যবিরোধী চেতনাসহ রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশ ও জনগণের জন্য তার দ্রুত আরোগ্য কামনা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি