ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
মানবপাচারের জালে ২১ জন, উদ্ধার করল কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।
বুধাবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
বুধবার রাত ১১টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ ব্যক্তিকে উদ্ধার করে।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল এসব বন্দিকে নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল।
সিয়াম উল হক জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা