ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের সমাপ্তি ঘটবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
এদিন সকাল থেকে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। এরপর স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
হিন্দুশাস্ত্র মতে, বিজয়া দশমীর দিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। ভক্তদের বিশ্বাস, দুর্গাপূজার সমাপ্তি কেবল প্রতিমার বিদায় নয়, বরং মানুষের অন্তরের কাম, ক্রোধ, হিংসা, লোভ ও লালসার মতো অসুরিক প্রবৃত্তির বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। এই দিনে ভক্তরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের কল্যাণ কামনা করেন।
দেবীর বিদায়ের আগে পূজামণ্ডপে মেতে উঠবেন নারীরা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নারীরা দেবীর সিঁথির সিঁদুর নিজেদের সিঁথিতে ধারণ করেন। এরপর পান ও মিষ্টি নিবেদন শেষে দেবীর চরণের সিঁদুর নিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। এ আনন্দঘন পর্ব শেষে শেষবারের মতো দেবীর আরাধনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিজয়া দশমীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)