ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এনবিআরের নতুন নির্দেশনা: সরকারি ছুটিতেও চলবে আমদানি–রপ্তানি
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির মধ্যেও আমদানি–রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকছে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, দেশের অর্থনীতি সচল রাখা এবং বাণিজ্যের গতি ধরে রাখার স্বার্থে পূজার ছুটিতেও সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কমিশনারদের কাছে।
গত মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সরকারি ছুটির দিনগুলোতে দেশের প্রধান প্রধান কাস্টমস হাউস ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসগুলোর আওতায় আমদানি–রপ্তানি কার্যক্রম আংশিকভাবে চালু থাকবে।
এর অংশ হিসেবে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, রংপুর, মংলা ও পানগাঁও কাস্টমস হাউস কমিশনারদের। একইসঙ্গে ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদেরও চিঠি পাঠানো হয়েছে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীরা যেন ছুটির মধ্যেও অন্তত সীমিত পরিসরে আমদানি–রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কমিশনারদের ওপর অর্পণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ