ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
“আমিই নোবেলের যোগ্য”, না পেলে সেটি যুক্তরাষ্ট্রের অপমান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পুরস্কার তার প্রাপ্য, যদি তাকে তা না দেওয়া হয়, তবে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে এক বড় “অপমান”। একইসঙ্গে তিনি দেশটির অপরাধ ও অভিবাসন সমস্যাকে অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ট্রাম্প দাবি করেন, তিনি বিশ্বজুড়ে বহু সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন। কিন্তু নোবেল শান্তি পুরস্কার সাধারণত এমন মানুষকেই দেওয়া হয়, যারা কোনো বড় কিছুই করেননি। তার ভাষায়, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। তারা সেটি দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য এক বিশাল অপমান।”
শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন অপরাধ ও অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে ভেতর থেকেই এক ধরনের যুদ্ধে লিপ্ত। তাই তিনি সেনাবাহিনীকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বিশেষ করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। তার মতে, “এটা ভেতরের শত্রু, আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের মোকাবিলা করতে হবে।”
এ সময় সংবাদমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প সাংবাদিকদের “অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি” বলেও আখ্যা দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি