ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল কার্যকর শুরু ১৫ অক্টোবর

২০২৫ অক্টোবর ০১ ০৯:১৩:৩৮

চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল কার্যকর শুরু ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর আবারও বাড়তি ট্যারিফ কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। স্থগিতাদেশের এক মাস পর আগামী ১৪ অক্টোবর রাত ১২টা থেকে নতুন মাশুল আদায় শুরু হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের পর চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন রেটে পরিশোধ করতে হবে। একই নিয়ম সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ অন্যান্য ব্যবহারকারীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ জন্য তালিকাভুক্ত শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে বাড়তি অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপনে বন্দরের বিভিন্ন সেবাখাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী মহলের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌপরিবহন উপদেষ্টা ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

বর্তমানে বন্দরে ৫২টি খাতে মাশুল আদায় হয়। এর মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর হচ্ছে। গেজেট অনুযায়ী, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ওপর নির্ভর করে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। ডলারের দাম বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে কনটেইনার পরিবহন খাতে। আগে প্রতি ২০ ফুট কনটেইনারের মাশুল ছিল ১১ হাজার ৮৪৯ টাকা, যা বাড়িয়ে ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। নতুন রেটে আমদানি কনটেইনারে অতিরিক্ত ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি পরিশোধ করতে হবে। পাশাপাশি প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় ৩ হাজার টাকা বাড়তি খরচ যোগ হবে। ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহনে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়বে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত