ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নি-হ-ত অন্তত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে অন্তত ২৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বোগো শহরে। সেখানে একাই ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং বহু ভবন ধসে পড়ে। এ ঘটনায় ভিসায়াস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেবুতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও তা বিপজ্জনক নয়।
ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বোগো শহরে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। জাতীয় দুর্যোগ সংস্থার হিসাব অনুযায়ী, শুধু এই শহরেই অন্তত ১১৯ জন আহত হয়েছেন। সান রেমিজিও পৌরসভায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি ক্রীড়া কমপ্লেক্সে খেলার সময় ভবনের অংশ ভেঙে পড়লে অন্তত একজন নিহত হন এবং প্রায় ২০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
দানবান্তায়ানসহ আরও কয়েকটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ