ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে সেপ্টেম্বরেই প্রাণ গেল ৭৬ জনের
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দেখা যাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বছরের অন্যান্য মাসের তুলনায় সেপ্টেম্বরে রোগটির প্রকোপ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। শুধু এই মাসেই প্রাণ হারিয়েছেন ৭৬ জন, যা এ বছরের একক মাসে সর্বোচ্চ মৃত্যু। এমনকি একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ডও গড়েছে সেপ্টেম্বর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মৃত্যু হয় ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জনের এবং মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিল ও মে মাসে মৃত্যু হয় যথাক্রমে ৭ ও ৩ জনের। তবে জুন থেকে মৃত্যুর হার বাড়তে শুরু করে জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে মৃত্যু হয় ৩৯ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ১৫ হাজার ৮৬৬ জন চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া ৪৪ হাজার ৭৯৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)