ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের হুমকিতে ভেনেজুয়েলায় জরুরি অবস্থার প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জরুরি পরিস্থিতি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমে বিশেষ ক্ষমতা প্রদানের জন্য মাদুরো একটি ডিক্রিতে স্বাক্ষর করতে পারেন, যদি কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে হুমকি সৃষ্টি করে।
ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, ডিক্রিটি প্রস্তুত আছে, তবে এখনও মাদুরো আনুষ্ঠানিকভাবে এটি স্বাক্ষর করেননি। সূত্রের বরাতে জানা গেছে, ডিক্রি কার্যকর হলে রাষ্ট্রপ্রধানকে বিশেষ ক্ষমতা প্রদান করা হবে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন বাড়ানো হয়েছে, যা মাদুরোকে দেশকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য প্ররোচিত করেছে। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী সন্দেহজনক মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে অন্তত ১৪ জনকে হত্যা করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এই হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন।
রদ্রিগেজ আশ্বাস দেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে, ভেনেজুয়েলাবাসী মাদুরোর পক্ষে একজোট হবে। তিনি বলেন, “ভেনেজুয়েলা আমাদের দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ এবং আমরা কখনোই মাতৃভূমি সমর্পণ করব না।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত