ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই লক্ষ্যে আগামী ১৬ অক্টোবরের মধ্যে এমইএমআইএস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের অডিট ও আইন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, ২০১৪ সালের বদলি নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসা পর্যায়ে শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শূন্য পদের তথ্য অনলাইনে me.memis.gov.bd লিংকের মাধ্যমে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের সুবিধার জন্য একটি আলাদা ব্যবহারবিধি (ইউজার ম্যানুয়াল) সংযুক্ত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?