ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
দেশের সব কৃষকের জন্য আসছে স্মার্ট কৃষক কার্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ডের আদলে এবার প্রতিটি কৃষকের হাতে ‘স্মার্ট কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘স্মার্ট কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।’ এই উদ্যোগের ফলে কৃষি সেবায় স্বচ্ছতা ফিরবে বলে আশা করা হচ্ছে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্ড চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে।’ প্রাথমিকভাবে নির্দিষ্ট এলাকায় এই কার্যক্রম শুরু হলেও দ্রুতই তা বিস্তৃত হবে।
এই কার্ড কৃষকের হাতে থাকলে কৃষি সংক্রান্ত সব তথ্য ও উপকরণ পাওয়া সহজ হবে। মন্ত্রী জানান, ‘কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে।’ এছাড়াও কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি প্রাপ্তি আরও সহজলভ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সাধারণ কৃষকের কাছে সেবা পৌঁছে দেওয়া। মন্ত্রী আরও বলেন, ‘আমরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির দিকে যাচ্ছি, যেন কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ না থাকে। একজন মোবাইল সিম ক্রেতা যেমন সরাসরি সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’
পর্যায়ক্রমে দেশের সব চাষিকে এই আধুনিক সিস্টেমের ভেতর আনা হবে বলে আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের সকল কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারাদেশে এটি বাস্তবায়ন করা হবে।’ তবে এই বিশাল কর্মযজ্ঞের সঠিক সময়সীমা মাঠপর্যায়ের প্রস্তুতির ওপর নির্ভর করছে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা