ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ গুণী ব্যক্তিত্ব
নিজস্ব প্রতিবেদক: সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন বিশিষ্ট লেখক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাহী পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হয় এই তালিকা।
প্রস্তাবক কমিটির সুপারিশ পর্যালোচনা এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ২০২৫ সালের পুরস্কার অনুমোদন করে।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী আয়োজনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি নিজ হাতে পুরস্কার প্রদান করবেন।
এবারের পুরস্কারে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন শাখা অন্তর্ভুক্ত রয়েছে।
কবিতা বিভাগে মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদে আলী আহমদ নির্বাচিত হয়েছেন।
গবেষণা শাখায় যৌথভাবে সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। পাশাপাশি বিজ্ঞান বিভাগে ফারহীম মানান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত