ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
নির্বাচনের জন্য এগোতে পারে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের জন্য ৬ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকেই। এ কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আসতে পারে। ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এখন থেকেই পরিকল্পিতভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দুই-তিন মাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হাতে এখন সময় অনেক কম। এ কারণে তাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য থাকছে কিছু পরামর্শ-
১) সংক্ষিপ্ত নোট তৈরি করা: প্রয়োজনীয় সূত্র, গুরুত্বপূর্ণ তথ্য, প্রয়োজনীয় সংক্ষিপ্ত রূপ ইত্যাদি এক জায়গায় লিখে রাখা।
২) দুর্বল পয়েন্ট চিহ্নিত করা: নিজের দুর্বল পয়েন্টগুলো এক জায়গাতে লিখে রাখতে হবে এবং সেগুলো বারবার চর্চা করতে হবে।
৩) রুটিন সাজনো: নিজের সিলেবাস অনুযায়ী একটি রুটিন সাজিয়ে পড়া শুরু করে দিতে হবে। রুটিন সাজিয়ে পড়লে যেকোনো পড়া ভালোভাবে হয়।
৪) অনুশীলন: বিগত বছরের প্রশ্নপত্র বারবার সমাধান করা। বিভিন্ন টেস্ট পেপার সলভ করলে অধিক গুরুত্বপূর্ন বিষয়গুলো বারবার অনুশীলনে প্রস্তুতি অনেকাংশ হয়ে যায়।
৫) মূল বইকে প্রাধান্য দেয়া: অন্যান্য গাইড বা টেস্ট পেপারের চেয়ে মূল বইকে অধিক গুরত্ব দিতে হবে। কারণ অনেক সময় গাইডে ভুল থাকতে পারে। কিন্ত মূল বই ভালোমতো আয়ত্তে থাকলে ভুলগুলো সহজেই চোখে পড়বে।
৬) শারীরিক ও মানসিক সুস্থতা: নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে অধিক গুরত্ব দিতে হবে। এজন্য পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার গ্রহণ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা