ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মৌসুমি ঝড় ‘বুয়ালোই’: ফিলিপাইনে নি'হত ২৬
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে মৌসুমি ঝড় ‘বুয়ালোই’। এই ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে ১৪ জন।
রোববার এক বিবৃতিতে ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল।
বিকোলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন, ভিসায়াস থেকে ৩ জনের রদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তার। নিহত, আহত এবং নিখোঁজদের সবাই ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের শিকার হয়েছেন।
শনিবার আঘাত হানার আগের দিন শুক্রবার ভারী বর্ষণ শুরু হয়েছিল ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলে।
শুক্রবার থেকে উদ্ধার অভিযানে নামেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্র ও শনিবার উপকূলীয় এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পরও এখনও ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৬ হাজার ৬১১টি পরিবারের মোট ১ লাখ ৬৩ হাজার ৩১৭ জন সদস্য।
এছাড়া প্রবল বৃষ্টি, বন্যা, ঝড়ো বাতাস ও ভূমিধসের জেরে মোট ৮ হাজার ৯১৬টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান শুরু করেছে সরকার। স্থানীয় সরকার ইউনিট এবং বিভিন্ন জাতীয় সংস্থার মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে ত্রাণ ও এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে