ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তানের খেলায় ক্রিকেটের চেয়ে রাজনৈতিক উত্তাপ বেশি
স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া ম্যাচ শুধু খেলাধুলার রোমাঞ্চই তৈরি করেনি, বরং রাজনৈতিক উত্তেজনারও জন্ম দিয়েছে। ভারতের জয়ী হওয়া ম্যাচের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য আন্তর্জাতিক স্তরে সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সভাপতি মহসিন নাকভি কড়া প্রতিক্রিয়া দেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারায়। ১৪৭ রানের লক্ষ্য অর্জন করতে ভারত ১৯.৪ ওভারে পৌঁছে। তরুণ তিলক ভার্মা অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জয়ের পর প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্রিকেটীয় বিজয়কে সামরিক অভিযানের সঙ্গে তুলনা করে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই – ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।” এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি সাম্প্রতিক কাশ্মীর পহেলগামে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ইঙ্গিত করেছেন।
পিসিবি সভাপতি মহসিন নাকভি মোদির মন্তব্যকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “যদি যুদ্ধই তোমার গর্বের মানদণ্ড হয়, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়কে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে দিতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা শুধু তোমার হতাশা প্রকাশ করে এবং খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।”
এদিকে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতের দল ট্রফি গ্রহণ থেকে বিরত থাকে। পিসিবি সভাপতি মহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় ভারতীয় দল সরাসরি ট্রফি গ্রহণ করতে এড়ায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়