ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গির্জায় হা'মলা, নি-হ-ত ৫
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এক গির্জায় বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এতে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ সময় হামলাকারী গির্জায় অগ্নিসংযোগেরও চেষ্টা করেছেন, যা ভবনের উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
হামলার সময় গির্জায় শতাধিক মানুষ ‘মাস’ নামের বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। গাড়ি চালিয়ে গির্জার মধ্যে প্রবেশ করে অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালানো হয়।
নিহত হামলাকারীর নাম শনাক্ত করা হয়েছে—থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি মিশিগানের বার্টন শহরে জন্মগ্রহণ করেছেন এবং ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত মার্কিন মেরিন সেনাবাহিনীতে ইরাকে দায়িত্ব পালন করেছেন।
প্রাথমিকভাবে চার্চ থেকে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরও দুইজনের মরদেহ গির্জার অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্র্যান্ড ব্ল্যাংকের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্যানফোর্ডকে গুলিতে নিহত করেছে।
পুলিশ এখনও হত্যার মূল কারণ নিশ্চিত করতে পারেনি। হত্যার মোটিভ খুঁজে বের করতে স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। উল্লেখযোগ্য, এ হামলার ঠিক ১৪ ঘণ্টা আগে নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)