ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাহুল গান্ধীকে হ'ত্যার হুমকি দিলেন বিজেপি নেতা
আন্তর্জাতিক ডেস্ক: টেলিভিশন বিতর্কে হত্যার হুমকির প্রেক্ষিতে দলের নেতা রাহুল গান্ধীর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি প্রেরণ করেছে ভারতের কংগ্রেস দল। কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি পরিকল্পিত, ভয়ঙ্কর ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। দলটি তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে তা রাহুল গান্ধীসহ ভারতের রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবে বলে সতর্ক করেছে।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপালের বরাত দিয়ে জানা যায়, কেরালার বিজেপি মুখপাত্র পিন্টু মহাদেব একটি টেলিভিশন বিতর্কে সরাসরি বলেছেন, “রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।” এই মন্তব্যের পর ভেনুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উল্লেখ করেছেন, রাজনৈতিক মতপার্থক্য সংবিধানসম্মত পদ্ধতিতে সমাধান করা উচিত; কিন্তু টিভি বিতর্কে হত্যার হুমকি দেওয়া অগ্রহণযোগ্য।
চিঠিতে কংগ্রেস আরও বলেছে, এই হুমকি ‘ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত ও ভীতিকর’—এটি কোনো হঠাৎ বা অতিরিক্ত মন্তব্য নয়। অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বহু হত্যার হুমকি এসেছে এবং হুমকিদাতাদের অনেকের সঙ্গে বিজেপি সংশ্লিষ্ট। চিঠিতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডকেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস মনে করিয়ে দিয়েছে, প্রশাসন যদি দ্রুত ও দৃঢ় পদক্ষেপ না নেয়, তাহলে এটি বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমতুল্য হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ ভঙ্গ হিসেবে গণ্য হবে।
দলটি যোগ করেছে, কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে অধিকার ও বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন। তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কোনও হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণতন্ত্রকে লক্ষ্য করে। কংগ্রেসের চিঠি স্পষ্টভাবে দাবি করেছে, তৎক্ষণাৎ এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ ছাড়া রাজনৈতিক সহিংসতার প্রতিরোধ করা সম্ভব নয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত