ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নেবে গ্রিস
ডুয়া ডেস্ক:বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। কর্মী সংকট মোকাবিলায় চলতি বছর এই শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। দু'দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। এই বছর কৃষি, নির্মাণ, পর্যটনসহ বিভিন্ন সেক্টরে গ্রিস ৮৯,২৯০ জন বিদেশি শ্রমিক নেবে।
সম্প্রতি গ্রিক মন্ত্রিসভা তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাস করেছে।
প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ৪৫,৬৭০ জন সিজনাল ভিসায়, ২,০০০ জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং ৪১,৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।
গেজেট অনুযায়ী, বর্তমানে গ্রিসে বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে এবং সবচেয়ে বেশি শ্রমিক সংকটে রয়েছে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে কৃষি খাতের মালিকরা শ্রমিক সংকটে ভুগছেন। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে বেশিরভাগই অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী এবং কারখানার শ্রমিক হবেন। এছাড়া, গ্রিসে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, ভারী যন্ত্রপাতি চালকসহ নানা পদে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে।
বাংলাদেশ ও মিশরের জন্য গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রায় ৯,০০০ কর্মী আসবেন। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪,০০০ বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে, বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকার কারণে ভিসা প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে ভিসাপ্রত্যাশীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ