ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
শেষ ওভারের নাটক, পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সপ্তদশ আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম বারের মতো মহাদেশসেরার মুকুট পরল ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই মহারণে পাকিস্তানকে ২০২২ সালের সেপ্টেম্বরের পর আবারও হারানোর রেকর্ড গড়ল ভারত, যা ছিল তাদের টানা অষ্টম জয়।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান উড়ন্ত সূচনা পেলেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১১.২ ওভারে ১০০ রান তোলার পরও তারা শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়। জবাবে, ভারতও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। তবে তিলক ভার্মার অসাধারণ ফিফটিতে ভর করে তারা ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে।
ভারতের ব্যাটিংয়ে অভিষেক শর্মা (৫) ও সূর্যকুমার যাদব (১) দ্রুত ফিরে যান, যার ফলে ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ভারত বিপদে পড়ে। তবে তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন মিলে দলের হাল ধরেন। সঞ্জু স্যামসন ব্যক্তিগত ১২ রানে একটি সহজ ক্যাচ দিয়েছিলেন, যা হুসাইন তালাত হাতছাড়া করেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিলক-স্যামসন জুটি ৫৬ রান যোগ করে। স্যামসন ২৪ রান করে আউট হলেও তিলক ভার্মা একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান।
ভারতের ওপর প্রয়োজনীয় রানরেটের চাপ বাড়ছিল, কিন্তু তিলক রুফ-এর করা ১৫তম ওভারে ১৭ রান তুলে সেই চাপ কিছুটা কমান। ৪১ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে দুবের আউট কিছুটা উত্তেজনা বাড়ালেও, তিলকের সঙ্গে তার ৬০ রানের জুটি ভারতের কাজ সহজ করে দিয়েছিল। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, যা তিলক ২ বল হাতে রেখেই চার-ছক্কা মেরে নিশ্চিত করেন, এবং ভারতকে নবম বারের মতো এশিয়া কাপের শিরোপা এনে দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়