ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
এনবিআর সংস্কার পরামর্শক কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পরদিন সরকার ‘জাতীয় রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি’ বিলুপ্ত করেছে। এনবিআরকে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—হিসেবে পুনর্গঠনের উদ্দেশ্যে জারি করা অধ্যাদেশে কমিটির সুপারিশ ঠিকমতো প্রতিফলিত হয়নি বলে এর এক সদস্যের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, "রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৯ অক্টোবর ২০২৪ সালে গঠিত জাতীয় রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত করা হলো।"
বিলুপ্ত কমিটির সদস্য ফরিদ উদ্দিন শনিবার এক গোলটেবিল আলোচনায় মন্তব্য করেন যে, এনবিআরকে দুই ভাগ করার প্রক্রিয়া যদি 'বিদ্বেষ' থেকে নেওয়া হয়, তাহলে এটি জাতির জন্য মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে। তিনি আরও অভিযোগ করেন যে, কমিটির সুপারিশ অনুযায়ী এনবিআরকে ভাগ করা হয়নি এবং জারি করা অধ্যাদেশ তাদের পরামর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গত বছরের অক্টোবর মাসে গঠিত পাঁচ সদস্যের এই পরামর্শক কমিটি এনবিআর সংস্কার এবং রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কারের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করে আসছিল। তবে গত ১২ মে সরকার "রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫" জারি করার পর এনবিআর কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। কর্মীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন, কলমবিরতি ও কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন। তাদের প্রধান দাবি ছিল, এনবিআরের শীর্ষ পদে প্রশাসন ক্যাডার থেকে আসা সচিবদের পরিবর্তে বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া।
আন্দোলনের মুখে সরকার অধ্যাদেশ বাস্তবায়ন থেকে সরে আসে এবং সংশোধনের প্রতিশ্রুতি দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে নবগঠিত ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগের শীর্ষ পদে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো