ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চলছে এশিয়া কাপের ফাইনাল, বিজয়ীদের পুরস্কার কত?
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ঘিরে শুধু মর্যাদা নয়, বাজি ধরেছে কোটি টাকার পুরস্কারও। ভারত-পাকিস্তানের মহারণে যে দল জিতবে, তারা ঘরে তুলবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে বিপুল অঙ্কের অর্থও।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। রানার্সআপ দলও পাবে কম নয়—১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
তুলনামূলকভাবে দেখা যায়, সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তার আগের বছর ২০২২ সালে প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই হিসাবে এবারের পুরস্কার তহবিল বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
বিশ্লেষকরা মনে করছেন, টুর্নামেন্টের জনপ্রিয়তা ও বাণিজ্যিক গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা প্রাইজমানির অঙ্ক বাড়ার মাধ্যমেই স্পষ্ট হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা