ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানে সেনা হামলায় বাংলাদেশি যুবক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সেনাদের যৌথ অভিযানে শুক্রবার রাতে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশি ছিল। নিরাপত্তা সূত্রে জানা গেছে, তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন এই এলাকায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এনেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে আরও দুই থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তারা আফগানিস্তানে ধর্মীয় শিক্ষা গ্রহণের অজুহাত দেখিয়ে প্রবেশ করেছিলেন এবং পরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হন।
পাক সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) ১৭ সদস্যকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার আশপাশে অভিযান চালানো হয়।
নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যদের উপস্থিতি থাকার তথ্যের ভিত্তিতে পাকিস্তান সেনা, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) যৌথ অভিযান চালায়। অভিযানটি দুইদিন চলেছে। পাহাড়ি এলাকায় ঘিরে ১৭ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা