ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পাকিস্তানি ট্যাংকার জাহাজে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একটি ক্রুবাহী ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজটি চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করেছিল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি জানান, জাহাজটিতে মোট ২৭ জন নাবিক ছিলেন—যার মধ্যে ২৪ জন পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক।
এক্সে দেওয়া পোস্টে মহসিন নাকভি লিখেছেন, “একটি এলপিজি ট্যাংকার, যাতে ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ক্রু ছিলেন, ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস আল-এসা বন্দরে জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।”
ড্রোন হামলার পর জাহাজের একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে ক্রুরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর কিছুক্ষণ পর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে।
পরে হুতিরা ট্যাংকার ও সব নাবিককে ছেড়ে দেয়। বর্তমানে জাহাজটি ইয়েমেনের জলসীমার বাইরে অবস্থান করছে বলে জানিয়েছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ক্রুদের নিরাপত্তা নিয়ে প্রথমে শঙ্কা থাকলেও বেসামরিক ও নিরাপত্তাকর্মীদের প্রচেষ্টায় তারা মুক্তি পেয়েছেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন