ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দুর্গাপূজায় তারেক রহমানের শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ভিডিও বার্তায় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষদের পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি উৎসবের শুভেচ্ছা জানান।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মাবলম্বী মানুষ ঐক্যবদ্ধভাবে এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করেন, যা আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য প্রকাশ করে। এই ঐক্য ও বন্ধুত্বই প্রতিফলিত করে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য।
তিনি সবাইকে মনে করিয়ে দেন, রাষ্ট্র এবং সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা দিয়েছে, তাই ধর্মীয় উৎসব পালনকালে কেউ যাতে সাম্প্রদায়িক অবনতি ঘটাতে না পারে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে এবং নিরাপদে দেশজুড়ে শারদীয় উৎসব উদযাপন করুন এবং সৌহার্দ্যপূর্ণ বার্তা ছড়িয়ে দিন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
শেষে তিনি এবং বিএনপি দলের পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি পুনরায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে