ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
হিলি বন্দরে ছয় দিনের আমদানি-রফতানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আগামী ছয় দিন বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার, সরকারি ছুটি ব্যতিত বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৪ অক্টোবর থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।”
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার এসএম হায়দা বলেন, “ব্যবসায়ীরা ছয় দিন আমদানি-রফতানি বন্ধ রেখেছেন। তবে রবিবার পণ্য খালাস নিতে চাইলে তা করা সম্ভব হবে। সরকারি ছুটি ব্যতিত বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে।”
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, “পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীরা এই পথ ব্যবহার করতে পারবেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)