ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ভারতের সামনে পাকিস্তানের প্রতিশোধের লড়াই
ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ২৮ সেপ্টেম্বর বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ। দুই দলের লড়াই বরাবরের মতো এবারও হাইভোল্টেজ, তবে ফাইনালের আসর হওয়ায় উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে।
এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত। টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ফাইনালে এসেছে রোহিত শর্মার দল। বিপরীতে পাকিস্তানকে আসতে হয়েছে অনেক লড়াই করে। সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারালেও ভারত ম্যাচে হার মানতে হয় তাদের। গ্রুপ পর্বেও ভারতের কাছে হারতে হয়েছিল বাবর আজমবিহীন পাকিস্তানকে। তবে অধিনায়ক সালমান আলী আঘা জানিয়ে দিয়েছেন, ফাইনালে তারা ঘুরে দাঁড়াতে এবং ট্রফি জেতার পরিকল্পনা নিয়ে নামবে।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, "ফাইনালে উভয় দলের উপরই সমান চাপ থাকবে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপের খেলা। আমরা চাই কম ভুল করতে। যে দল কম ভুল করবে, তারাই ম্যাচ জিতবে।" তিনি আরও জানান, মিডিয়া কী বলছে সেসব নিয়ে চিন্তা করার সময় নেই, তাদের মূল লক্ষ্য ম্যাচে সেরাটা দেওয়া।
এশিয়া কাপে ব্যাট হাতে এখনও রঙিন নন সালমান আলী আঘা। স্ট্রাইকরেটও প্রত্যাশিত হয়নি। নিজের ব্যর্থতা মেনে নিয়ে তিনি বলেন, "পারফরম্যান্স এখনো আপ টু দ্য মার্ক নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইকরেট গুরুত্বপূর্ণ হলেও সব সময় পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। যদি দলের চাহিদা থাকে, তখনই আক্রমণাত্মক খেলা জরুরি। ফাইনালে চেষ্টা থাকবে, যেন নিজের ব্যাটিং দিয়ে অবদান রাখতে পারি।"
ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে ভিন্ন বোলিং কৌশল নিয়েছিল পাকিস্তান। এবারও কি একই পরিকল্পনা? এমন প্রশ্নে সালমান বলেন, "স্ট্র্যাটেজি কি এখানে বলে দিব? (হাসি) সবই নির্ভর করবে কন্ডিশনের ওপর। স্পিন ধরলে স্পিনাররা, নাহলে পেসাররা দায়িত্ব নেবে।" তিনি আরও জানান, আবেগ নিয়ন্ত্রণ করাই হবে তার আসল নীতি।
সংবাদ সম্মেলনের শেষ দিকে সালমান জানান, "আমাদের পরিকল্পনা হলো পুরো ৪০ ওভার সেরা ক্রিকেট খেলা। বিশ্বাস করি, প্ল্যান কাজে লাগাতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারব। ইনশাআল্লাহ ফাইনাল জিততেই দেখবেন।"
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়