ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঈমান রক্ষায় সক্ষম নেতৃত্ব খুঁজে বের করার আহ্বান ধর্ম উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম. খালিদ হোসেন বলেছেন, এমন নেতৃত্ব খুঁজে বের করতে হবে যিনি আমাদের ঈমান রক্ষা করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং ইচ্ছা করলে ক্ষমতাচ্যুত করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রথম রি-ইউনিয়ন ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন তার বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, "কর্ণফুলী নদী দেখে যদি কেউ মনে করে এটাই শেষ, তাহলে বঙ্গোপসাগরকে কখনও দেখা যাবে না। দীর্ঘদিন পর আমাদের জন্য এক ব্যানারের নিচে এক হওয়ার বিরল সুযোগ এসেছে। এই ঐতিহাসিক মুহূর্ত হাতছাড়া হলে ভবিষ্যতের ইতিহাস কঠিন হবে। আমাদের অবশ্যই এই ঐক্য ধরে রাখতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভুঁইয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।
ড. আ ফ ম খালিদ হোসেন আইআইইউসিতে অধ্যয়নের সুযোগকে সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, "এখানে আছেন দেশের গুণী শিক্ষকরা, যাদের সান্নিধ্যে থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও চরিত্র গঠনের অনন্য সুযোগ পাচ্ছে। সুযোগ সবসময় আসে না, আজ যখন কথা বলার সুযোগ এসেছে, সেটি আমাদের কাজে লাগাতে হবে। ইসলামী স্টাডিজ এবং ইসলামের ইতিহাস নিয়ে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র সফল হয়ে দেওয়া যাবে না।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, "কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়। এটি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল মাধ্যম।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল