ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চলমান প্রক্রিয়ায় জনগণ বিভ্রান্ত হচ্ছে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সতর্ক করেছেন যে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিলম্ব ঘটলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট আরও প্রকট হবে। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে যে গণ-অভ্যুত্থানের পর দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা দেশগুলো স্থিতিশীল থাকে, যেখানে বিলম্ব ও তর্ক-বিতর্ক চরম অবস্থার সৃষ্টি করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনা এলাকার বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে খসরু মাহমুদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ১৪ মাস পার হলেও আমরা তর্ক-বিতর্কে থামিনি। এর ফলে বাংলাদেশ আবারও একটি প্রতিনিধিত্বহীন দেশের অবস্থায় দাঁড়িয়েছে। পাশের নেপাল এই উদাহরণ আমাদের সামনে।’
দেশের মানুষ নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল সংসদ চাইছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সে সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহি থাকবে। কিন্তু চলমান প্রক্রিয়ার মাধ্যমে জনগণ বিভ্রান্ত হচ্ছে, যা ক্ষতির কারণ হতে পারে।’
খসরু আরও প্রশ্ন তোলেন, ‘যতটুকু ঐকমত্য হয়েছে, সেটার ভিত্তিতে ক্লোজ দ্য চ্যাপ্টার। পিআর নিয়ে অতিরিক্ত আলোচনা কেন? জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করা কেন?’
তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফা প্রকাশ করেছি। এটি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর বাইরে যে এক্সারসাইজ চলছে, তা লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। আমরা কি পুনরায় জাতিকে বিভ্রান্ত করছি? কোনো কারণে বিভাজন সৃষ্টি করছি?’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি