ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জার্মানে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
ডুয়া ডেস্ক: জার্মানির বায়ার্ন মিউনিখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটি জার্মান বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজুওয়ান ইসলাম রাজু। আলোচনা সভার সঞ্চালনা করেন আরিফ আহমেদ সোহাগ।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ। এরপর জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোর সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পাঠ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মোতাহার হোসেন, সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ রিজভি, বিএনপি নেতা মো. সাব্বির আহমেদ, মো. আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের জার্মানি পশ্চিম শাখার সদস্য যুবায়ের মোহাম্মাদ ইলিয়াস ও স্বেচ্ছাসেবক দলের আরেক সদস্য আশরাফুজ্জামান সোহাগ। বক্তারা প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন এবং প্রবাসীদের ভোটে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানান। তারা বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির বিকল্প নেই এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুল হক ফরহাদ, আহমেদ নিজাম, শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, নান্নু আহমেদ, এইচ এম মুকুল, সাইফুল ইসলাম, শাহিন আহমেদ, সাখাওয়াত হোসেন শাকিল, মো. কামরুল ইসলাম শামিম, মিরাজ আহমেদ ও অন্যান্য নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি