ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে। যদিও এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক অনুমোদন দেননি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী তিনটি নৌকা ভেনেজুয়েলার উপকূল থেকে ডুবিয়েছে, যাতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাগুলোকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা উৎখাতের প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র জানায়, আলোচিত সামরিক বিকল্পগুলোর মধ্যে রয়েছে—ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী গোষ্ঠীর নেতা ও সদস্যদের লক্ষ্যবস্তু করা। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “আমেরিকায় একফোঁটা মাদক ঢুকতে দেওয়া যাবে না, এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট সব শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।”
এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপন বার্তা বিনিময় চলছে। খবরে বলা হয়েছে, উত্তেজনা কমানোর জন্য প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পকে কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে “অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মাথার ওপর নেমে আসা সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কারাকাস প্রতিরোধ গড়ে তুলবে” এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা