ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, এনভয় টেক্সটাইল, মুন্নু সিরামিক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
অ্যাপেক্স ফুটওয়্যার
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এরমধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে এনভয় টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা।আগের অর্থবছর ইপিএস ছিল ১১ টাকা ২২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৮ পয়সা। আগের বছর যা ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অ্যাপেক্স ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
এনভয় টেক্সটাইল
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৬৮ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। আগের বছর ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।
আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মুন্নু সিরামিক
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১৭ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সায়। আগের বছর ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর সকাল ১২টায় হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৩ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৪০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৩ পয়সা (ডাইলুটেড)। আগের বছর ইপিএস ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনমূল্যায়িত)।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৭ টাকা ৬৩ পয়সা।
২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়। আগের বছর ছিল ৯৩ টাকা ৬ পয়সা।
আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের