ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ, শাস্তি পেলেন যারা
স্পোর্টস ডেস্ক: ৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে এবার প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই টুর্নামেন্টে আগে দু’বার তারা খেলেছে, যেখানে জয়ের আনন্দ এসেছে ভারতের ঘরে। মাঠে উত্তাপের পাশাপাশি দল দুটির মধ্যে বিতর্কও তৈরি হয়েছে।
দুই দেশের ক্রিকেট বোর্ডই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এই শুনানির পর ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও পাকিস্তানের পেস বোলার হারিস রউফকে শাস্তি দেওয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর সুপার ফোর ম্যাচে, হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। তিনি ‘৬-০’ দেখিয়ে সামরিক সংঘর্ষের ইঙ্গিত দেন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার ভঙ্গিতে উদ্যাপন করেন। এর কারণে রউফকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি উদ্যাপনের সময় বন্দুক চালানোর ভঙ্গি দেখালেও তাকে কোনো জরিমানা করা হয়নি, শুধু সতর্ক করা হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও উত্তেজনা দেখা গিয়েছিল। ভারতীয় খেলোয়াড়রা টস ও ম্যাচ শেষে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি। সুপার ফোর ম্যাচে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। ভারতীয় খেলোয়াড় অভিষেক শর্মা জানিয়েছেন, “পাকিস্তান দলের খেলোয়াড়রা আমাদের ওপর অপ্রয়োজনীয় আক্রমণাত্মক আচরণ করছিল।”
সব কিছু মিলিয়ে উত্তেজনার মাঝেই আগামীকাল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ফাইনাল। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মেগা ম্যাচের জন্য অপেক্ষা করছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান