ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তান ম্যাচে লিটন দাসের খেলা নিয়ে যা জানা গেল
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের সামনে এখন একমাত্র সমীকরণ—পাকিস্তানকে হারাতেই হবে। আজ রাতের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়। তবে এর মাঝেই সবচেয়ে বড় দুশ্চিন্তা লিটন দাসকে নিয়ে। দলের অধিনায়ক ও শীর্ষ ব্যাটসম্যানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পাঁজরের চোটে।
গত মঙ্গলবার অনুশীলনের সময় চোট পান লিটন। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জাকের আলী। কিন্তু ম্যাচে পরাজয় দেখে বাংলাদেশ, যা লিটনের অভাব আরও প্রকট করে তোলে।
লিটনের ফেরা নিয়ে এখনো আশা ছাড়ছে না সতীর্থরা। ম্যাচ শেষে জাকের আলী বলেন, “লিটন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। ম্যাচের আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব।” একই সুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম জানান, “লিটনের শারীরিক সমস্যা থাকলেও আমরা আশাবাদী, ভালো খবর পাব।”
দলের জন্য লিটন দাস শুধু একজন অধিনায়ক নন, বরং নির্ভরযোগ্য ব্যাটসম্যানও। তাই পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি থাকবেন কি না, সেটিই এখন পুরো দলের ভাগ্য নির্ধারণে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান