ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
স্পিন আতঙ্কে টাইগারদের ব্যাটিং ধস, ৪১ রানে হার
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৪১ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়লো বাংলাদেশ। এই জয়ে ভারত ফাইনাল নিশ্চিত করেছে, অন্যদিকে বাংলাদেশের জন্য বৃহস্পতিবারের পাকিস্তান ম্যাচটি এখন অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। ভারতের ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯.৩ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে ৭৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন, যা ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সাইফ হাসান এবং তানজিদ তামিমের কাছ থেকে ভালো সূচনার প্রত্যাশা থাকলেও, জসপ্রিত বুমরাহর বলে মাত্র ১ রান করে আউট হন তানজিদ তামিম। এরপর পারভেজ ইমন (১৯ বলে ২১) এবং সাইফ হাসান (৬৯ রান) মিলে ৪২ রানের একটি জুটি গড়েন। পারভেজ ইমন আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। সাইফ হাসান একাই লড়ে গেলেও অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তাওহিদ হৃদয় ৭, শামীম হোসেন পাটোয়ারী ০, জাকের আলী ৪, সাইফউদ্দিন ৪, রিশাদ হোসেন ২, তানজিম সাকিব ০ এবং মোস্তাফিজুর রহমান ৬ রান করে আউট হন। নাসুম আহমেদ ৪ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে কুলদিপ যাদব সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। জসপ্রিত বুমরাহ ও বরুন চক্রবর্তি ২টি করে উইকেট নেন, এবং অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা একটি করে উইকেট পান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)